চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম রহিমের রায় দিতে হেলিকপ্টারে হরিয়ানায় বিচারক

আলীম আল রাজী আলীম আল রাজী
২:৫৭ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ভারতের তথাকথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের রায় ঘোষণার জন্য সরকারি হেলিকপ্টারে করে হরিয়ানার রোহতাকে আনা হয়েছে বিচারক জগদীপ সিংকে। ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন -সিবিআইয়ের বিশেষ আদালত রোহতাকের কারাগারে রাম রহিমের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবেন।

ঝুঁকি এড়াতে জেলগেটেই বসানো হয়েছে অস্থায়ী আদালত। রায় ঘোষণাকে কেন্দ্র করে হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লিসহ গোটা ভারতে উত্তেজনা বিরাজ করছে।

রাম রহিম সিংয়ের রায় ঘোষণাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে হরিয়ানার পঞ্চকুলা, চন্ডিগড় ও মোহালিসহ অন্যান্য রাজ্যগুলোতে। সহিংসতা রুখতে গুরমিত সিংয়ের ১০৩টি ডেরা থেকে তার ভক্তদের সরিয়ে দেয়া হয়েছে।

সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে রাজ্যগুলোতে। রোহতাকে ৯ হাজার পুলিশ ও আধসামরিক সেনা মোতায়েন করা হয়েছে। রাম রহিমের অনুসারীরা বিশৃংখলা সৃষ্টি করলে ওপেন ফায়ারের নিদের্শ দিয়েছেন রোহতাকের ডেপুটি কমিশনার। বিশেষ আদালত রোহতাকের কারাগারের আশপাশে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রায় উপলক্ষে পাঞ্জাব প্রশাসন ২৯ আগস্ট পর্যন্ত মোবাইলে ইন্টারনেট, এসএমএস সেবা বন্ধ রেখেছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করায় হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করে তার ভক্তরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তথাকথিত ধর্মগুরুর ভক্তদের সংঘর্ষে ৩৮ জন নিহত এবং আড়াইশ’র বেশি অনুসারী আহত হয়।

ট্যাগ: ধর্ষণভারতরাম রহিম সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়াকে থামানোর লড়াই

পরবর্তী

ফিল্মফেয়ারের প্রচ্ছদকন্যা অন্তঃসত্ত্বা সোহা

পরবর্তী
সোহা আলী খান

ফিল্মফেয়ারের প্রচ্ছদকন্যা অন্তঃসত্ত্বা সোহা

ইসির রোডম্যাপ

সেনা মোতায়েনসহ ১১ প্রস্তাব মুসলিম লীগের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT