রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর প্রস্তুতি; ২৮ বছরের উপবাস ভাঙবেন উর্মিলা

উর্মিলা একজন প্রবীণ নারী, লাল টিপ পরা, orange শাড়ি পরিহিত, একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
গত ২৮ বছর ধরে ফল খেয়ে কাটিয়ে দিয়েছেন উর্মিলা চতুর্বেদী। তবে এবার হয়ত এই পণ ভাঙার সময় চলে এসেছে। ভারতের অযোধ্যায় রাম মন্দির হলে আবার চাল গ্রহণ করার মানত করেছিলেন তিনি।
গত বছরের সুপ্রিম কোর্টের রায়ে ছিল স্বপ্ন পূরণের প্রথম ধাপ। বুধবার বাস্তবায়িত হতে চলেছে উর্মিলা ও তার মতো কোটি কোটি ভক্তের মনের আশা। ভারতের অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৮২ বছরের উর্মিলা জানিয়েছেন, মন্দিরের প্রসাদ খেয়ে তিনি উপবাস ভাঙবেন। প্রসঙ্গত বাবরি মসজিদ ধ্বংসের পর যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তখনই এই উপবাসের ব্রত তিনি নেন, বলে জানিয়েছেন উর্মিলাদেবী।
৫ আগস্টের অনুষ্ঠানের জন্য এখন অযোধ্যায় সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।






