আন্তর্জাতিক

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে পুরোহিত করোনা আক্রান্ত, চিন্তিত প্রধান পুরোহিত

মন্দিরের মডেল ও পুরোহিতের প্রস্তুতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরোহিত রাম মন্দিরের মডেলের সামনে প্রার্থনা করছেন, নির্মাণের জন্য প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর আর একদিন পরেই স্থাপন করবেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মন্দিরের আরও এক পুরোহিত।

এ ঘটনার সত্যতা হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করেছেন মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস।

৮২ বছর বয়সী পুরোহিত সত্যেন্দ্র বলেন, ‘অবশ্যই, এটা চিন্তার বিষয়। এখানে দৈনন্দিন রীতিনীতি পালন করা দলের সদস্য প্রেমকুমার তিওয়ারি। আমরা সবাই মন্দিরের এক জায়গায় থাকি। আমারও কয়েকটি সমস্যা আছে এবং আমিও যুবক নই।’

এর আগে আরও এক পুরোহিতের করোনা আক্রান্তের খবরকে তেমন গুরুত্ব দিতে রাজি নন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এক কর্মকর্তা বলেন, ‘আমরা অনেক মানুষের করোনা পরীক্ষা করেছি এবং আমরা সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমার মনে হয় না, অনুষ্ঠান ঘিরে আদৌ কোনও ঝুঁকি আছে।’

বাবরি মসজিদ মামলার রায়ে সমস্যা সমাধানের পরে আগামী ৫ আগস্ট শুরু হবে মন্দির নির্মাণের কাজ। রাম মন্দিরের সূচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪০ কেজি ওজনের রূপার ইট স্থাপন করবেন।

বিষয়:অযোধ্যায় রাম মন্দির করোনা করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…