ফুটবল

রামোসের মনে বিয়ের রং

রামোসের মনে বিয়ের রং

বিয়ের বাদ্যি বেজেছে রামোসের হৃদয়ে। দীর্ঘদিনের বান্ধবী পিলার রুবিওর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রামোস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করেন। সেখান থেকেই জানা গেছে তার বিয়ের খবর।

রামোস এখন বিয়ে করার সিদ্ধান্ত নিলেও তার ঘরে আছে তিন সন্তান। পিলারের সঙ্গে তার সম্পর্ক প্রায় ছয় বছর।

ছবির ক্যাপশনে রামোস লিখেছেন, ‘সে হ্যাঁ বলেছে।’ দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে রামোস বাগদানের আঙটিতে চুমু খাচ্ছেন।

ছবি দেয়ার ঘণ্টা খানের ভেতর ভাইরাল হয়ে যায়। রামোসের বান্ধবীও নিজের আইডিতে এই ছবি দুটি পোস্ট করে লেখেন, ‘আমি রাজি হয়েছি।’

রামোস-পিলারের তিন সন্তানের নাম সার্জিও, মার্কো এবং অ্যালেজান্দ্রো। অ্যালেজান্দ্রোর বয়স মাত্র চার মাস।

বিষয়:রামোস
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…