চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামুতে ৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে জয়ী খোদেস্তা বেগম

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০২ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটযুদ্ধে জয়ী হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোদেস্তা বেগম রীনা।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বেসরকারি ভাবে তিনি বিজয়ী হয়েছেন। খোদেস্তা বেগম রীনার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে।

তিনি জানান, এই ইউনিয়নের ১৬ হাজার ১২৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ২৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৯০টি ভোট বাতিল হয়। নৌকা প্রতীক নিয়ে খোদেস্তা বেগম রীনা ৫ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ফ্যান প্রতীকে মো. ইউনুছ পেয়েছেন ৩ হাজার ৪৩৫ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ সাইফুল আলম পেয়েছেন ৩ হাজার ৭১ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মুহাম্মদ শফিউল্লাহ পেয়েছেন ২৫০ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে মো. সাইফুল ইসলাম পেয়েছেন ২১৭ ভোট, আনারস প্রতীক নিয়ে ইয়াসিন মনির সোহাদ পেয়েছেন ৪২ ভোট, মোটর সাইকেল প্রতীক নিয়ে মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩০ ভোট, অটোরিকশা প্রতীক নিয়ে সাদ আল আলম চৌধুরী পেয়েছেন ২৮ ভোট এবং চশমা প্রতীক নিয়ে এয়াকুব পেয়েছেন ১৪ ভোট।

খোদেস্তা বেগম রীনা বলেন, ‘একজন নারী প্রার্থী হয়ে আমি আট প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছি। এটা আমার জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে’।

আমার জনগণ যে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের কথা আজীবন মনে রাখবো। দলের নেতাকর্মীসহ যারা আমার জন্য রাতদিন পরিশ্রম করে কাজ করেছেন তাদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের সুখে, দুঃখে সবসময় থাকবো আমি।

প্রসঙ্গত, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারে দুটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করা দুই মহিলা প্রার্থীর মধ্যে তিনিই জয় লাভ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচনকক্সবাজারের রামু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবর-মালিককে ছাড়াই ঢাকায় পাকিস্তান দল

পরবর্তী

কার্তিকের শেষে হঠাৎ বৃষ্টি

পরবর্তী

কার্তিকের শেষে হঠাৎ বৃষ্টি

ক্যাপিটল হিলে হামলা: তদন্তে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন অভিযুক্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT