রাজনীতি

রামগতি পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ

রামগতি পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রামগতি পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে কেন্দ্রীয় যুবলীগের নেতারা প্রচারণা চালাচ্ছেন, জনসমাগম ও সমর্থকদের সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত মেয়র পদপ্রার্থী মেজবাহ উদ্দিন মেজু’র পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন যুবলীগের নেতারা।

এদিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মাঠ চষে বেড়ায় যুবলীগ।

নির্বাচনী প্রচারণার সময় যুবলীগ নেতারা সরকারের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে।

রামগতি পৌরসভার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল্লা আল মামুন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওটারী, সহ-সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, অ্যাড. শওকত হায়াত, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন মিশু, জহিরুল আমিন জহির ও খিজির হায়াত, লক্ষীপুর জেলা যুবলীগ সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ উপজেলা যুবলীগের নেতারা।

বিষয়:যুবলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…