বিনোদন

রাব্বিকীনের কথায় কাজী শুভ’র নতুন গান

কাজী শুভ ও রাব্বিকীনের সঙ্গে এক ছবি, বাংলাদেশি সংগীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী শুভ ও রাব্বিকীনের সঙ্গে এক ছবি, বাংলাদেশি সংগীতশিল্পী, নতুন গানের প্রচার জন্য ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফয়সাল রাব্বিকীনের কথায় প্রকাশ হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর ইসলামি গান ‘আল্লাহ তুমি মহান’। মাই সাউন্ডের ব্যানারে সোমবার বিকালে গানটি  প্রকাশ পায়।

‘আল্লাহ তুমি যে মহান, তুমি মেহেরবান/ তুমি মালিক তুমি খালিক তুমি রহমান’- এমন কথার গানটির সুর করেছেন কাজী শুভ। এর আগেও ফয়সাল রাব্বিকীনের কথায় কাজী শুভর বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

এবার প্রথমবারের মতো একসাথে ইসলামি গান করলেন তারা। কাজী শুভ বলেন, রমজান উপলক্ষ্যে এ ইসলামি গানটি করলাম। বেশ সহজ ও সুন্দর কথার গান। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

ফয়সাল রাব্বিকীন বলেন, ইসলামি গান করার চিন্তা অনেক দিন থেকে ছিলো। এবার সেটা করা হলো। কাজী শুভ ভাই বরাবরের মতো খুব ভালো গেয়েছেন। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

বিষয়:কাজী শুভ গান রমজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…