রাবি’র ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড, সবুজ গাছপালা ও রাস্তা সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক বাবুল ইসলাম বলেন: আজ বেলা ১২টা থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
তিনি আরও বলেন: অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা নানা কারণে নির্দিষ্ট সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারে না। আবার অনেকে সংগ্রহ করে হারিয়ে ফেলে, তাদের জন্য পরীক্ষার দুইদিন আগে আবার প্রবেশপত্র সংগ্রহের সুযোগ দেয়া হবে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের http//:admission.ru.ac.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করাসহ অন্যান্য তথ্য জানতে পারবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হবে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এবছর তিনটি ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।






