চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রান্নাকে টেলিভিশন অনুষ্ঠান হিসেবে কেকাই প্রতিষ্ঠিত করেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘বাংলাদেশে খাবারের যে ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে ধারণ করে, এই সময়কে ধারন করার যে মিশেল তৈরি করেছে কেকা এটা অসাধারণ। দেশে ও দেশের বাইরে রান্না নিয়ে যে সুনাম কেকা অর্জন করেছে তাতে আমরা গর্বিত। সম্প্রতি একজন মিশরীয় আমার সাথে সাক্ষাৎ করেছেন। মিশর সরকারের পররাষ্ট্রমন্ত্রণালয়ে কাজ করেন। কথায় কথায় তিনি আমাকে বলছিলেন, কেকা আপাকে দেখি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে রান্না করতে। কিন্তু তিনি মিশরে কেন আসছেন না? আমি তাকে বলেছি, আপনারা যদি ব্যবস্থা করতে পারেন, তবে অবশ্যেই কেকা মিশরেও যাবে।’

কেকা ফেরদৌসীর রান্না নিয়ে কথাগুলা বলছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

চ্যানেল আই ফুড কার্নিভালে বক্তব্য রাখছেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ

টেলিভিশনে রান্নার পঁচিশ বছর উদযাপন করছেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন আয়োজন। রবিবার বিকাল থেকে চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে কেকা ফেরদৌসীর ফুড কার্নিভাল। প্রাণ গুড়া মশলার সৌজন্যে ভিশন ইন্ডাকশন কুকারের সহযোগিতায় চ্যানেল আই ফুড কার্নিভালের বিউটি পার্টনার সোনালী এইচডি মেকাপ এন্ড সেলুন।

Banglabid

সারা পৃথিবীতে রান্না আলাদা একটি জগত তৈরি করেছে জানিয়ে শাইখ সিরাজ আরো বলেন, রান্না সারা পৃথিবীতে আলাদা একটা জগৎ তৈরি করেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। রান্না নিয়ে যে একটি টেলিভিশন অনুষ্ঠান হতে পারে সেটা বাংলাদেশে কেকা প্রতিষ্ঠিত করেছে।

সব ধরণের রান্নার পাশাপাশি পুষ্টিমান সমৃদ্ধ আরো আরো রান্নার রেসিপি বেশি তৈরি করারও পরামর্শ দেন শাইখ সিরাজ।

প্রতিমন্ত্রীর হাত থেকে বেস্ট রেসিপি মেকারের পুরস্কার নিচ্ছেন সিরাজগঞ্জের আঞ্জুমান আরা

কেকা ফেরদৌসীর রান্নার পঁচিশ পূর্তি উপলক্ষ্যে রবিবার বিকালে চ্যানেল আই প্রাঙ্গণে ফুড কার্নিভালে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছাবার্তা জানাতে এসেছিলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। দীর্ঘদিন ধরে কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠান দেখেন জানিয়ে কেকা ফেরদৌসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি নিয়মিত কেকা আপার রান্নার অনুষ্ঠান দেখি। আমাদের দেশে রান্নার কোনো আলাদা চ্যানেল না থাকলেও বিভিন্ন দেশের রান্নার চ্যানেল রয়েছে। কিন্তু কোথাও কেকা আপার রান্নার অনুষ্ঠান দেখে যে তৃপ্তি পাই সেটা আর কোথাও পাই না। আর আমার কেন শুধু। আমার ধারনা রান্নার কথা শুনলেই সবার চোখে কেকা ফেরদৌসীর মুখ ভেসে ওঠে। রন্ধনশিল্পে তিনি অনন্য একটি নাম। তার দীর্ঘায়ু কামনা করি।

Reneta

নারীরা রান্না করেও সমাজে কিছু একটা করতে পারে, এটা যারা বিশ্বাস করেন তাদের মধ্যে চুমকী আপা একজন। তিনি আজকে আমার অনুষ্ঠানে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন কেকা ফেরদৌসী।

কেকা ফেরদৌসীর সঙ্গে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী

বর্তমান সময়ে টেলিভিশন রান্নার অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় রন্ধনশিল্পী হিসেবে সমাদৃত কেকা ফেরদৌসী। কেকা ফেরদৌসীর টেলিভিশনে রান্নার ২৫ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল আইতে গত ৪ জানুয়ারি থেকে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। ২৫ বছরে সেরা পঁচিশ ‘বাংলাদেশী রেসিপি কনটেস্ট ২০১৭’ করা হয়। ২৮ ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশ থেকে ঐতিহ্যবাহী খাবারের রেসিপি পাঠায় রাঁধুনিরা। আর সেরা পঁচিশ রেসিপি মেকারকে রবিবার সন্ধ্যায় দেয়া হয় বিশেষ সম্মাননা। সেরা পঁচিশ এর মাঝ থেকে বেস্ট রেসিপি মেকার নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের প্রতিযোগি আঞ্জুমান আরা। তার হাতে ৫০ হাজার টাকা চেক তুলে দেন প্রধান অতিথি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলায়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

পুরস্কার প্রদানের পর প্রতিমন্ত্রী চ্যানেল আই প্রাঙ্গণের ফুড কার্নিভালগুলোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেকা ফেরদৌসীফুড কার্নিভাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৌতিনহোকে কিনে রিয়ালকে পেছনে ফেলল বার্সা

পরবর্তী

উৎকট আভিজাত্যের বিরুদ্ধে ঘৃণা থেকেই ইরানে বিক্ষোভ

পরবর্তী

উৎকট আভিজাত্যের বিরুদ্ধে ঘৃণা থেকেই ইরানে বিক্ষোভ

মুশফিকের হাতেই থাকছে কিপিংগ্লাভস

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT