১২৪ রানের ছোট পুঁজি নিয়ে শেষ ম্যাচে বেশ লড়ছে বাংলাদেশ। রানের জন্য হাঁসফাঁস করছে পাকিস্তান। ১০ ওভারে তুলতে পেরেছে সবে ৪৬ রান। তবে উইকেট অক্ষত রেখেছে ৯টি।
টাইগার বোলারদের সম্মিলিত কিপ্টামির সামনে রানের চাকা দ্রুত ঘোরাতে পারছে না পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ফিরে গেছেন ২৫ বলে ১৯ রান করে।
মোহাম্মদ রিজওয়ান ২৬ বলে ১৯ ও হায়দার আলি ৯ বলে ৫ রানে ব্যাট করছেন।
আগে ব্যাটিং করে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে বাংলাদেশ। নাঈম শেখ সর্বোচ্চ ৪৭ রান করেন ৫০ বল খেলে।
প্রথম ম্যাচে ১২৭ রানের পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করেছিল টাইগাররা। আগেই সিরিজ হেরে বসা বাংলাদেশের বোলাররা শেষ ম্যাচে জয়ের খোঁজে থাকা দলকে সান্ত্বনার অর্জন এনে দিতে প্রাণপণ লড়ছেন।







