চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানাতুঙ্গাকে এক হাত নিলেন মুরালিধরন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

কিছুদিন আগে অর্জুনা রানাতুঙ্গার তোলা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের কড়া জবাব দিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। দুই সাবেকের কথার যুদ্ধে এক হাত নিয়ে মুরালিধরন বলেছেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালে হারার জন্য কোন নির্দেশনা ছিল না।

একটি টিভি অনুষ্ঠানে ৪৫ বছর বয়সী লঙ্কান কিংবদন্তি স্বদেশী সাবেকের অভিযোগের জবাব দিয়েছেন বাক্যবাণ ছুঁড়েই, ‘তার কথার কোনও ভিত্তি নেই। ওই টুর্নামেন্টে ভারত ছিল সেরা দল, আর শ্রীলঙ্কা দ্বিতীয় সেরা।’

সাবেক অধিনায়ক রানাতুঙ্গা কিছুদিন আগে বেশ তীব্র ভাষাতেই সমালোচনা করেছিলেন ২০১১ বিশ্বকাপ খেলা সাঙ্গা-মাহেলাদের দলের। অভিযোগ তুলে বলেছিলেন, ওই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ম্যাচ ফিক্সিং করেছিল কিনা সেটির তদন্ত হওয়া উচিত।

ওয়াংখেড়ের ওই ফাইনাল জিতে মহেন্দ্র সিং ধোনির দল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে বিদায়ী উপহার দেয়। ম্যাচটি নিয়ে মুরালিধরনের ভাষ্য, ‘শিরোপা উঁচিয়ে ধরার ভালো সম্ভাবনা ছিল আমাদের। কিন্তু ফাইনালের আগে দুটি বড় ধাক্কা খাই আমরা। সেমিতে আমি গ্রোয়েনের চোটে পড়ি, আর চোটে পড়ে ফর্মে থাকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ফাইনালে ছিটকে যায়। যে কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়ি।’

টুর্নামেন্টে লঙ্কান ব্যাটসম্যানরা রান পাচ্ছিলেন। কিছু ম্যাচে মিলঅর্ডার দাঁড়াতে পারেনি। সেসবকে কারণ ভাবার চাইতে নিয়মিত দলে কয়েকটি বদল আসাকেই ধারাবাহিকতা ভাঙার বড় কারণ মনে করছেন মুরালি। যাতে লঙ্কান টিম ম্যানেজমেন্ট রান তাড়ার সিদ্ধান্ত নিতে ভয় পেতে শুরু করে, আর শুরুতে ব্যাটিং নিতে আগ্রহী হয়ে ওঠে। কিন্তু ফাইনালে পরে ব্যাট করার পক্ষেই মত ছিল মুরালিধরনের।

সেটি হয়নি। কারণ লঙ্কান ম্যানেজমেন্ট ধরেই নিয়েছিল ভারত যেকোনো পরিস্থিতিতে রান তাড়া করে ম্যাচ বের করে নিতে সক্ষম। তারচেয়ে আগে ব্যাট করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই ভালো। মুরালিধরন তাতে মৌন সম্মতি দেন যখন সাঙ্গাকারা তাকে পরিষ্কার করেন, ম্যাচ রেফারি আশ্বস্ত করেছেন ফাইনালে যাতে শিশির বিভ্রাট না ঘটে সেজন্য রাসায়নিক স্প্রে করা হবে।

Reneta

কিন্তু শেষ পর্যন্ত শিশির শ্রীলঙ্কার খেলোয়াড়দের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় ওয়াংখেড়ের আলো আধারিতে। ‘সেখানে ১৫ ওভারের পর শিশির প্রভাব বিস্তার করতে থাকল। সবকিছু চাওয়ার মত করে হচ্ছিল না লঙ্কানদের। ম্যাথুজের চোট, শিরির পরিস্থিতি নিয়ে ভুল ধারণার চরম মূল্য দিতে হয়েছিল দলটিকে, সেটা বিশ্বকাপ হাতছাড়া করেই। এর বেশি নয়। সেখানে কোন ম্যাচ ফিক্সিং হয়নি।’ মুরালিধরন শ্লেষ মাখা কণ্ঠে যোগ করেন।

শেষে প্রতিপক্ষ ভারতকে প্রাপ্য কৃতিত্ব দিতেও ভুল করেননি এই কিংবদন্তি। ‘ম্যাচ ফিক্সিং বা এসব কথা বলে ভারতের কৃতিত্বটা আপনি কেড়ে নিতে পারেন না।’ সাবেক অফস্পিনারের সাফ জবাব রানাতুঙ্গাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুরালিধরনরানাতুঙ্গাশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT