ক্রিকেট

৫০০ উইকেটের এলিট ক্লাবে অশ্বিন

ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা, একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাসে ভরা, একে অপরকে আলিঙ্গন করছে, ক্রিকেট ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে তিন রেকর্ডের সামনে ছিলেন ভারতের অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে আউট করে তার একটি পূরণ করে ৫০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন।

সবমিলিয়ে টেস্টে ৫০০ উইকেট নেয়া নবম বোলার হলেন অশ্বিন। অফস্পিনারদের মধ্যে পাঁচশ ছোঁয়া তৃতীয় বোলার তিনি। তার আগে শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার নাথান লায়ন এ কীর্তি গড়েছেন।

দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন ৩৭ বর্ষী অশ্বিন। তার আগে ৫০০ উইকেটের কীর্তি গড়েছিলেন সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। ৫৩ বর্ষী কুম্বলের কীর্তিটি গড়তে খেলতে হয়েছিল ১০৫ ম্যাচ। অশ্বিনের লাগলো কুম্বলের চেয়ে ৭ ম্যাচ কম, ৯৮ ম্যাচ।

সবমিলিয়ে পাঁচশ উইকেট নিতে কম ম্যাচ খেলা দ্বিতীয় বোলার হলেন অশ্বিন। তার আগে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ডানহাতি স্পিনার ২০০৪ সালে ক্যান্ডিতে ৮৭ ম্যাচ খেলে কীর্তি ছুঁয়েছিলেন।

২০১১ সালে টেস্ট অভিষেক অশ্বিনের। গত একদশক ধরে ঘরের মাটিতে দাপট দেখিয়ে চলেছেন। ৯৮ ম্যাচ খেলা অশ্বিন ২৬ বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন ইনিংসে এবং ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ বা ততোধিক উইকেট নিয়েছেন ৬ বার।

বিষয়:অশ্বিন ইংল্যান্ড কুম্বলে মুরালিধরন লায়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…