চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, বাংলাদেশেও দেখা যাবে গ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০৫, জুন ২০২০
- সেমি লিড, পরিবেশ
A A

বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের আকাশে আজ ৫ জুন রাতে দেখা যাবে চন্দ্রগ্রহণ। আজ চাঁদের রং থাকবে স্ট্রবেরির মতো। তাকে ডাকা হবে ‘স্ট্রবেরি মুন’ বলে।

মহাকাশ বিষয়ক বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

‘টাইম অ্যান্ড ডেট.কম’র এক প্রতিবেদনে জানা গেছে, পূর্ব ইউরোপের সঙ্গে আমেরিকার আদি জন‌জাতি উত্তর গোলার্ধের পরিবেশের সঙ্গে যুক্ত থাকা সুবিধাগুলির নামানুসারে এই স্ট্রবেরি মুন নামকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে স্ট্রবেরির ফল তোলার সময়, তাই এই সময় দেখতে পাওয়া পূর্ণ চন্দ্রকে ‘স্ট্রবেরি মুন’ বলে ডাকা হয়।

৫ জুনের চন্দ্রগ্রহণ পৃথিবীর কয়েকটি প্রান্ত থেকে দেখা যাবে। বাংলাদেশসহ এশিয়ার নানা দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপের নানা দেশ, এন্টার্কটিকা থেকেও দেখা যাবে।

এবারের গ্রহণ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। গ্রহণ চলবে প্রায় ৩ ঘণ্টা ১৮ মিনিট ধরে। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ থেকে শুরু হবে গ্রহণ।

চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে গ্রহণের সৌন্দর্য আরও ভাল ভাবে ধরা পড়বে চোখে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্দ্রগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT