দেশের সবচেয়ে বেশি বাজেটে নির্মিত মেগা টেলিভিশন সিরিজ ‘সাত ভাই চম্পা’ এরই মধ্যে তুমুল আলোচনায়। প্রতিটি পর্বের জন্য মুখিয়ে থাকছে সাধারণ টিভি দর্শক। আর এই টিভি সিরিজটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এবার ভিন্নরকম প্রচারণা শুরু করেছে পুরো টিম।
সর্ব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে টিম ‘সাত ভাই চম্পা’ বুধবার ভোর থেকেই ব্যতিক্রমী প্রচারণায় অংশ নেয়।
রাজধানীর তেজগাঁও, বাড্ডা, কারওয়ান বাজার ও আজিমপুর এলাকায় অলিগলিতে টি-শার্ট বিলির মাধ্যমে শুরু করে এই প্রচারণা। যে টির্শাটে লেখা আছে ‘রাজার হালে সাত ভাই চম্পা দেখুন’। জানা গেছে, রাজধানীর ওইসব এলাকার রিক্সাচালকদের মধ্যে ‘সাত ভাই চম্পা’র স্টিকার সম্বলিত টিশার্ট দেয়া হয়েছে।
সাত ভাই চম্পা’র নির্বাহী প্রযোজক টিম জানায়, বৃহস্পতিবার মিরপুর, নতুনবাজার, ঝিগাতলা, ধানমন্ডি একালায় টিশার্ট বিলি করা হবে। পর্যায়ক্রমে টিম ‘সাত ভাই চম্পা’ দেশের বিভিন্ন স্থানে যাবে।
মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’ পরিচালনা করছেন রিপন নাগ। গল্প তৈরি করেছেন রিপন নাগ ও নাজাকাত খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সপ্তাহে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার চ্যানেল আইয়ের পর্দায় টিভি সিরিজটি প্রচারিত হয় রাত আটটায়।








