চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজাকার তালিকার ব্যয় বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কিছুই বলেননি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজাকার তালিকা তৈরির ব্যয় বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদ সম্মেলনে কোনো কিছুই বলেননি বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘রাজাকারের তালিকার বিষয়ে গত ১৮ ডিসেম্বর মন্ত্রণালয়ের দপ্তরে সে সংবাদ সম্মেলন হয় সেখানে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সরকারিভাবে সংরক্ষিত আছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকারের তালিকা প্রণয়নের ব্যয় বিষয়ে কোনোকিছুই বলেননি। কিন্তু কোনো কোনো গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যয়ের বিষয়টি প্রচার করছে যা অনভিপ্রেত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।’

Banglabid

এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের বরাতে ‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

Reneta

ওই সংবাদটি আমলে নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন: রাজাকারের তালিকা প্রণোয়নে একটি পয়সাও খরচ করা হয়নি।

বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রী জানিয়েছেন: তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য।

হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন: কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ তথ্যের সত্যতা অস্বীকার করলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজাকারের তালিকাস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রেইলিঙ্কের কাছে ছয় মারার কৌশল শিখলেন আমিনুল

পরবর্তী

সাড়ে ১৫ কোটিতে কেকেআরে কামিন্স

পরবর্তী

সাড়ে ১৫ কোটিতে কেকেআরে কামিন্স

কোটি টাকার ‘মায়া’!

সর্বশেষ

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT