চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজাকারের সন্তান’ অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:৫৯ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, টাঙ্গাইল, রাজনীতি
A A

টাঙ্গাইলের গোপালপুরে ‘রাজাকারের সন্তান’ অভিযোগে হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিক্সনকে দল থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

শনিবার গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বহিষ্কারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান তুলার সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের কুখ্যাত রাজাকার আলাউদ্দীন তালুকদার তারার পুত্র এবং ছাত্রদল নেতা আমিনুল ইসলাম নিক্সন আওয়ামী লীগের স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশে রাজাকার পুত্র নিক্সনকে হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বানানো হয়। সম্পাদক নির্বাচিত হওয়ার পর মুক্তিযুদ্ধবিরোধী লোকজনকে নিয়ে ওই ইউনিয়নে তিনি একটি বলয় তৈরি করেন। সেই বলয়ের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে তিনি এলাকার প্রকৃত আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে হয়রানি ও নাজেহাল করে আসছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তাসহ সকল মুক্তিযোদ্ধা ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগটাঙ্গাইলরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন হতে পারে কবে, জানালেন তামিম

এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পিতৃভূমি বগুড়ায় তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

জ্বালানিমন্ত্রীর বিবৃতির সাথে বাস্তবের মিল নেই: ডা. শফিকুর রহমান

এপ্রিল ২০, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে উত্তেজনা, পাকিস্তানের প্রস্তুতি

এপ্রিল ২০, ২০২৬

দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার করার ভাবনা ভারতের

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT