বাংলাদেশ

রাজশাহী সিটি মেয়র সাময়িক বরখাস্ত

রাজশাহী সিটি মেয়র সাময়িক বরখাস্ত

রাজশাহী সিটি করপোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের সই করা প্রজ্ঞাপনে বরখাস্তের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার আইনে বলা হয়েছে, যে মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারী মামলায় আদালত চার্জশীট গ্রহণ করলে তাকে সাময়িক অপসারণের বিধান রয়েছে। সরকার বিরোধী আন্দোলনে রাজশাহীতে নাশকতা, সহিংসতা এবং বিস্ফোরক আইনে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল’র বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। তার বিরুদ্ধে ৪টি মামলার চার্জশীট আদালত গ্রহণ করেছেন।

বিষয়:বুলবুল মেয়র রাজশাহী সিটি করপোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…