শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১০ অক্টোবর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড সহ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী ১০ অক্টোবর প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি শুরু হবে ২৫ অক্টোবর। প্রথম বর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ পহেলা ডিসেম্বর।

গত রোববার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি শুরুর তারিখ, ভর্তির শেষ তারিখ ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১০ অক্টোবর থেকে শুরু হবে এবং ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে। চার অক্টোবর থেকে ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। এছাড়াও প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর ২০২১ নির্ধারণ করা হয়েছে।

বিষয়:বিশ্ববিদ্যালয় ভর্তি ভর্তি পরীক্ষার ফল রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…