জনপদ

রাজশাহীতে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ছবি, সড়ক দুর্ঘটনা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকাপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী কোর্ট স্টেশন এলাকায় ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর পূর্ব রায়পাড়া এলাকার সাগর ও গুড়িপাড়া এলাকার রকি ও নাফিজুল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, মালবাহী একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে রাজশাহী নগরীর দিকে আসছিল। মোটরসাইকেল আরোহীরাও শহরের দিকে আসছিল। তারা নগরীর কোট স্টেশন এলাকায় পৌঁছালে দ্রুতগামী ট্রাকটি তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রকি ও নাফিজুলের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পর সাগরের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

বিষয়:মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…