শিক্ষা

রাজশাহী ক্যাডেট কলেজের ১৩তম পুনর্মিলনী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী ক্যাডেট কলেজের ১৩তম পুনর্মিলনীতে ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্ররা পারফর্ম করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি নৌ-বাহিনী প্রধান এ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এসবিপি, এনডিসি, পিএসসি।

প্রধান অতিথি এসময় কলেজ প্যারেড গ্রাউন্ডে মার্চপাস্ট পরিদর্শন করেন। এতে অংশ নেয় কলেজের বর্তমান ছাত্রদের দুটি দল এবং প্রাক্তন ছাত্রদের একটি দল। পুনর্মিলনী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন কর্মকর্তা, প্রাক্তন শিক্ষকমন্ডলী এবং প্রাক্তন ক্যাডেটবৃন্দ তাদের পরিবারসহ ২ হাজার ৭ শ জন অংশগ্রহণ করেছেন। তিনদিনের আয়োজনে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, কনসার্টসহ নানা আয়োজন। চার বছর পরপর এই আয়োজন করা হয়ে থাকে।

রাজশাহী ক্যাডেট কলেজ ১৯৬৬ সালে শুরু হওয়া শিক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলায় উত্তরবঙ্গের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে এইচএসসি পাস করে অধিকাংশ ক্যাডেট বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদান করেন। অনেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়সহ দেশ ও বিদেশে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন।

অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক-অসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, অনুষদ সদস্য ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বিষয়:রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…