চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর জঙ্গি আস্তানায় ৫ জঙ্গিসহ ৬ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১১, মে ২০১৭
জনপদ, রাজশাহী
A A

আবু সালে মো ফাত্তাহ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা বেনীপুর গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ জঙ্গি মারা গেছে। অন্যদিকে তাদের হামলায় আব্দুল মাতিন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় এডিশনাল এসপি সুমিত চৌধুরী এবং ৩ পুলিশ কনস্টেবল আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এরপর থেকে পুলিশ ওই জঙ্গি আস্তানাটির আশেপাশের ১ কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

‘আত্মঘাতী’ জঙ্গিরা হলো ওই বাড়ির মালিক সাজ্জাদ হোসেন, তার স্ত্রী বেলী, দুই ছেলে আলামিন ও শোয়েব এবং এক মেয়ে কারিমা।

রাজশাহী গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি বলেন, ওই বাড়িতে শাড়ী কাপর ব্যবসায়ী সাজ্জাদ ও পরিবার কিছুদিন ধরে বসবাস করছিলেন। জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার রাত থেকে পুলিশ বাড়িটি ঘিরে রাখে। বৃহস্পতিবার ভোরে ৬ জন জঙ্গি থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।

সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ আত্মসমর্পণ করতে বললে জঙ্গিরা এগিয়ে এসে আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে ২ নারীসহ ৫ জঙ্গি নিহত হয়।

তিনি আরও বলেন, অভিযান শুরুর সময় সুমাইয়া নামের একজন ওই বাড়ি থেকে পালিয়ে যায়। চার ঘন্টা পর পুলিশের অনুরোধে তিন মাসের মেয়ে ও আট বছরের ছেলে নিয়ে আত্মসমর্পণ করে সুমাইয়া।

Reneta

রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান, সকালে ওই বাড়ি থেকে বের হয়ে আসার জন্য হ্যান্ড মাইকে জঙ্গিদের আহবান জানানো হলেও কেউ বের হয়ে আসেনি। এসময় ওই বাড়ি থেকে দু’টি শব্দ শোনা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT