চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু নভো থিয়েটারের নকশায় প্রধানমন্ত্রীর অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারের স্থাপত্য নকশা ও মডেলের অনুমোদন দিয়েছেন। বুধবার সকালে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, রাজশাহীতে এই নভো থিয়েটার নির্মাণের অনুমোদন দেয়ার আগে প্রধানমন্ত্রী এই নকশার বিষয়ে কিছু পরামর্শ দেন। এর আগে বাংলাদেশ স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এ স্থাপন্য নকশা ও মডেল উপস্থাপন করেন।পরে ঢাকাস্থ আজিমপুর গার্লস স্কুল ও কলেজের প্রস্তাবিত ১০তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবনের স্থাপত্য নকশা উপস্থাপন করা হয়। নকশা উপস্থাপন করার পর স্থপতি কাজী গোলাম নাসির প্রধানমন্ত্রীকে এই ভবনের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে জানান। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মূল নকশার কম্পাউন্ডে একটি খেলার মাঠ ও প্রয়োজনীয় স্থান রাখার পরামর্শ দেন।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, শিক্ষা সচিব এমপি সোহরাব হোসেন ও আজিমপুর গার্লস স্কুল ও কলেজের প্রিন্সিপাল হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: রাজশাহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পরবর্তী

সাবেকরা ধুয়ে দিচ্ছেন, মেসি না আবার…

পরবর্তী

সাবেকরা ধুয়ে দিচ্ছেন, মেসি না আবার...

বাংলাদেশ বিমান বাহিনীর ৫২ ফ্লাইং ইনস্ট্রাকটর্স কোর্সের সনদ বিতরণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT