চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, এমপির গাড়িতে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

রাজশাহীর দুর্গাপুরের জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় স্থানীয় এমপি আব্দুল ওয়াদুদ দারা ও দূর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ীও ভাংচুর করা হয়েছে। ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।

শনিবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।

আহতদের মধ্যে দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দাওকান্দি কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হকসহ কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিদের দুর্গাপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা।

সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদের নেতৃত্বে কয়েক’শ নেতাকার্মী রসুলপুর মাঠে গিয়ে উপস্থিত হয়। এরপর মঞ্চে ওঠা নিয়ে মজিদ গ্রুপের সঙ্গে এমপি দারা গ্রুপের সংঘর্ষ শুরু হয়।

Reneta

এক পর্যায়ে দারা ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ীও ভাংচুর করে মজিদ গ্রুপের লোকজন। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দু’গ্রুপের মধ্যে সংঘর্ষরাজশাহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি২০ বিশ্বকাপে পরিবর্তন

পরবর্তী

নারীদের শিরোপার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া

পরবর্তী

নারীদের শিরোপার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া

আজারবাইজানে নৃশংস সংঘাতে নিহত ৩০

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT