আইসিসি’র নতুন নিয়ম অনুযায়ী পরবর্তী টি২০ বিশ্বকাপ গড়াবে চার বছর পর। ২০২০ সালে আগামী বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়া।
২০০৭ সাল থেকে শুরু হওয়া টি২০ বিশ্বকাপ এতোদিন ধরে দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছিলো। কিন্তু এখন থেকে চার বছর পরপর এই আসরের আয়োজন করতে চলেছে আইসিসি। গত বছরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্তেরই বাস্তবায়ন ঘটতে চলেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপে।
শুধু তাই নয়, আইসিসির সহযোগী দেশগুলোকেও সমান সুযোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সবমিলিয়ে ১৬টি দেশ খেলবে বলে জানানো হয়েছে, যেখানে গত বছরের বিশ্বকাপে মূল পর্বে অংশ নিয়েছে ১৪টি দেশ।







