কানাডার ক্যালগ্যারীতে শিশু রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশীরা।
রোববার প্রবাসী বাঙালিদের উদ্যোগে বাংলাদেশ সেন্টারের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাঙালিরা অংশ নেন।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা রাজন হত্যা ঘটনায় জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
সমাবেশে বক্তৃতা করেন; বাংলাদেশ কানাডা এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবির খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী আলম খন্দকার, মাহমুদুল ইসলাম সেলিম, গোলাম জাকারিয়া, রশিদ রিপন, ইরফাত জাহান চৈতি, কান্তা, বায়েজিদ গালিব প্রমুখ।







