চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দিনের সফরে ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৩ দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিশেষ বিমানে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

এই সফরে তিনি আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর সকাল সাড়ে ১১টায় যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করবেন রাজনাথ সিং। ওইদিন বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকাল সোয়া ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অবস্থান করবেন।

সন্ধ্যা সোয়া ৭টায় তিনি বিজিবি সদর দফতরে যাবেন। সেখানে নৈশভোজে অংশ নেবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি।

রাজনাথ সিং রোববার সকাল পৌনে ৯টা থেকে ৯টা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে অবস্থান করবেন। এদিন একটি বিশেষ এয়ারক্রাফটে সকাল ১০টা ২০ মিনিটে তিনি রাজশাহীতে পৌঁছবেন।

সকাল সাড়ে ১০টার পর তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আইটি এবং ফরেনসিক ল্যাব উদ্বোধন করবেন। বেলা দেড়টায় রাজশাহী বিমানবন্দর থেকে বিশেষ এয়ারক্রাফটে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন।

Reneta

এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন। আলোচনায় স্থান পাবে সন্ত্রাসদমন সহযোগিতা, চরমপন্থি গ্রুপগুলোর দ্বারা তরুণদের উদ্বুদ্ধ হওয়া, সীমান্ত দিয়ে ভারতীয় জাল মুদ্রা পাচার ইত্যাদি।

বৈঠকগুলোতে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ চলাচল, গবাদিপশু, অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা শক্তিশালী করা নিয়ে আলোচনা হবে।

এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনানুষ্ঠানিক আলোচনাও হতে পারে। রাজনাথের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন এই সফরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীরাজনাথ সিংলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT