বাংলাদেশ

রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন

লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

লালবাগে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বউ বাজার ৪নং গলিতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টির বেশি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান সিকদার জানান, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার কিছু পরে খবর আসে শহীদনগর বউ বাজারের ৪নং গলিতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।

একটি টিনশেড কারখানা থেকে আগুনের উৎপত্তি এবং ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

বিষয়:আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…