রাজধানীর যাত্রাবাড়িতে টেক্সটাইল মিলে আগুন

দুটি অগ্নিনির্বাপণ কর্মী আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, পটভূমিতে আগুনের শিখা ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর যাত্রাবাড়ীর শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতের দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুনের কারণে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






