রাজধানীর কাকরাইল মসজিদে মুসল্লীদের সংঘর্ষ, আহত ২

রাজধানীর কাকরাইল মসজিদে মুসল্লীদের মধ্যে সংঘর্ষের ঘটনা, আহত ২, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
নেতৃত্বের সংকট নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তাবলীগ জামাতের কেন্দ্রস্থল বলে পরিচিত রাজধানীর কাকরাইল মসজিদের ভেতর মুসল্লিদের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় দুই মুসল্লি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই ঘটনার পর প্রধান ফটকগুলো বন্ধ করে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ।
বিবাদমান দু’টি গ্রুপের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠকে বসেছেন রমনা অপরাধ বিভাগের ডিসি।
মুসল্লিদের বাইরে বের হতে দিলেও অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কায় ভেতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






