চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা: সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে দেশের ইতিহাসের প্রথম আত্মঘাতী বোমা হামলার পর সারাদেশের থানা, কারাগার, বিমান বন্দরসহ সব ধরনের বন্দরসমূহে সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুর ১টার পর ঘটা ওই বিস্ফোরণের ঘটনায় বোমাবহনকারী নিহত হন। আত্মঘাতী ওই ব্যক্তি কোনো জঙ্গি গ্রুপের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়। তাদেরকে সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তারা এখন আশঙ্কামুক্ত।নির্মানাধীন এই সদর দপ্তরটি প্রাচীর দিয়ে ঘেরা। সেই প্রাচীরের ভিতরে ঢুকে এই বোমা হামলা হয়েছে।

Banglabid

দেশের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি জানান, শুক্রবার বেলা ৩টা থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে কারাগারে আগত দর্শনার্থীদের কঠোরভাবে শরীর তল্লাশি করা হবে। তার পর তারা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। নতুন যেসব বন্দী কারাগারে আসবে তাদেরও শরীর এবং তাদের সঙ্গে থাকা মালামাল ভালোভাবে তল্লাশি করে কারাগারে প্রবেশ করানো হবে।

এ ছাড়া কারারক্ষীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালন করবেন। অস্ত্রধারী যেসব কারারক্ষী আছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবেন। কারা অভ্যন্তরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কারাগারের আশপাশে টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার তানজিনা আকতার সাংবাদিকদের জানিয়েছেন, প্রবেশ পথে তল্লাশি বৃদ্ধির পাশাপাশি এপিবিএন এর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

Reneta

র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী এই বোমার বিস্ফোরণ কোন জঙ্গিগোষ্ঠীর, তা সুনির্দিষ্ট করে না বলতে পারলেও র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেছেন: ‘বিস্ফোরকের ধরণ দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী কোনও জঙ্গিগোষ্ঠীর সদস্য।’

তিনি সাংবাদিকদের বলেন: ‘এখানে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। দুপুর একটার দিকে একজন যুবক বাউন্ডারির নিচ দিয়ে ভিতরে ঢুকে যায়। র‌্যাব সদস্যদের থেকে ওই যুবক মাত্র ১০-১৫ গজ দুরত্বে ছিলেন। পরে তার কাছে ভেতরে আসার কারণ জিজ্ঞাসা করলে সে পালিয়ে যেতে চায়। কিছুদূর গেলে বিস্ফোরণ ঘটে এবং সে সেখানেই মারা যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বেড়াই বাংলাদেশের’ উদ্যোগে বছিলা ব্রিজে পরিস্কার কার্যক্রম

পরবর্তী

‘অ্যাভাটার’ সিরিজের জন্য অপেক্ষায়

পরবর্তী
জেমস ক্যামেরন

‘অ্যাভাটার’ সিরিজের জন্য অপেক্ষায়

১৬ ডিসেম্বর ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপিত হবে: তারানা হালিম

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT