রাজধানীতে ‘বিভিন্ন অপরাধে জড়িত’ ৪৮ কিশোর আটক

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া ৪৮ কিশোরকে আটক করার কথা জানিয়েছে র্যাব। তেজগাঁও, মোহাম্মদপুর ও রায়েরবাজারে অভিযান চালিয়ে র্যাব-২ তাদেরকে আটক করে।
আটক কিশোরদের কাছে চুরি করা মোবাইল, মাদকদ্রব্য ও ছিনতাইয়ে ব্যবহৃত চাকু পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, কিশোররা যাতে বিপথগামী হয়ে অপরাধে জড়িয়ে না পড়ে সেজন্য তাদের সংশোধনে র্যাব তৎপর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







