ঢাকা

রাজধানীতে বাস খাদে পড়ে নিহত ২

রাজধানীতে বাস খাদে পড়ে নিহত ২

রাজধানীর রামপুরা বনশ্রী সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া বাজারের কাছে একটি সেতুতে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে স্বাধীন পরিবহনের বাসটি খাদে পড়ে যায়।

নিহত একজন হলেন পটুয়াখালীর বাউফলের শফিকুর রহমান। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্য আহতরা।

রাতেই দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনার পর কয়েকঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিষয়:বনশ্রী সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…