রাজধানীতে ফিরছে মানুষ

রাজধানীতে মানুষ ফিরছে, বিভিন্ন যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সাথে যাত্রীরা চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঈদের ছুটি শেষে জীবিকার প্রয়োজনে আবার রাজধানীতে ফিরছে মানুষ।
বাস-ট্রেন-লঞ্চে তারা স্বাচ্ছন্দ্যে ঢাকায় আসছেন। যাত্রীরা জানিয়েছেন: ফেরার পথে কোন ভোগান্তি নেই।
ঈদের তৃতীয় দিনেই অফিস আদালত খুলে যাওয়ায় সোমবার থেকেই বাড়ি থেকে ঢাকায় আসতে শুরু করেন নগরবাসী। বুধবারও অনেকেই রাজধানীতে আসছেন। বাসে ভিড় কম হওয়ায় বাস যাত্রীরা আসতে পারছেন স্বাচ্ছন্দ্যে। ট্রেনেও নেই যাত্রীর বাড়তি চাপ। বেশিরভাগ ট্রেনই চলাচল করছে সময়মত।
ঈদ উদযাপন শেষে এই ফিরতি যাত্রা চলবে আরও কয়েক দিন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






