চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে দেয়াল ধস ও ঝড়ো হাওয়ায় নিহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৭, মে ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

রাজধানীতে কালবৈশাখী ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে একজন এবং উত্তর বাড্ডায় দেয়াল ধসে তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে রাজধানীতে এ ঘটনা ঘটে।

বায়তুল মোকাররমের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন: বায়তুল মোকাররম মসজিদ থেকে আহত ১৬ জনের মধ্যে শফিকুল (৩৮) নামে একজন মুসল্লির মৃত্যু হয়েছে এবং ১৫ জন মুসল্লি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে শরিফুল ইসলাম নামের একজন পুলিশের এসআই রয়েছেন।

নিহত মো. শফিকুল ইসলামের (৩৮) গ্রামের বাড়ী লালমনিরহাটের আদিদমারি। তার পিতার নাম জনাব আলী। তিনি রাজধানীর পোস্তগোলাতে থাকতেন। টায়ার তৈরির কারখানায় কাজ করতেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (মসজিদ ও মার্কেট বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘রমজান মাসের শুক্রবার প্রচুর মুসল্লির আগমন হয়, তাই মসজিদের দক্ষিণ গেটে মুসল্লিদের নামাজের জন্য একটি প্যান্ডেল করা হয়েছিল। মাগরিবের নামাজের সময় প্রবল ঝড়ে প্যান্ডেলটি ভেঙে পড়ে যায়। তখন সেখানে ১০০ থেকে ১৫০ জনের মতো মুসল্লি ছিলেন। আমরা ১৪-১৫ জন মুসল্লিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর দেখেছি।’

অন্যদিকে ঝড়ে রাজধানীর উত্তর বাড্ডায় দেয়াল ধসে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কালবৈশাখীঢাকা মেডিক্যাল কলেজবায়তুল মোকাররম মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT