চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে আরেক বলি নাজিম উদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
অপরাধ
A A

ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে এবার প্রাণ গেল নাজিম উদ্দিন নামের এক যুবকের। বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে এ ঘটনা ঘটে।

ফ্লাইওভারে মঞ্জিল ও শ্রাবণ সুপার পরিবহনের দুটি বাস মরিয়া—কে যাবে কার আগে। ওই ফ্লাইওভার দিয়েই গুলিস্তানে দিকে মটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। শ্রাবণ সুপার পরিবহনের বাসটি নাজিমের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে ফ্লাইওভারের রাস্তায় পড়ে যান, তারপরে বাসটি নাজিম উদ্দিনের বুকের ওপর দিয়ে চলে যায়। এভাবেই প্রাণ যায় ঢাকা ট্রিবিউনের জ্যেষ্ঠ বিজ্ঞাপন কর্মকর্তা এবং ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের।

পুলিশ এ ঘটনায় মনজিল পরিবহন ও শ্রাবণ পরিহনের চালক ও হেলপারকে আটক করেছে।

নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী মো. রাসেল জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলযোগে সায়েদাবাদ জনপদ মোড়ের দিকে আসছিলেন নাজিম। এসময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস তাকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় ওই গাড়ীর পেছনে আরও একটি গাড়ি ওভারটেক করার চেষ্টা করে।

দুটি বাসের ওভারটেক করার সময় নাজিম উদ্দিনের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। ওইসময়ই একটি বাসের তার বুকের ওপর দিয়ে চলে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Reneta

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, হানিফ ফ্লাইওভারের দুর্ঘটনায় শ্রাবণ পরিবহনের ড্রাইভার ও মনজিল পরিবহনের হেলপারকে আটক করে থানা আনা হয়েছে। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা যায়, নিহত নাজিমউদ্দিনের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কালমার বালুরচরে। তিনি ঢাকার শ্যামপুরে থাকতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নাম্বার ওয়ান হিরো সালমান, গানে গানে বললেন সিয়াম

পরবর্তী

ছাত্রলীগের কমিটিতে বয়স পরিবর্তন হলে চাকরিতে কেন নয়?

পরবর্তী
ফাইল ফটো

ছাত্রলীগের কমিটিতে বয়স পরিবর্তন হলে চাকরিতে কেন নয়?

ছবি: বিসিবি

রশিদদের সামলাতে ভিডিও ফুটেজ দেখছে বাংলাদেশ

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT