অপরাধ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯০৮ মামলা

Bangladeshi traffic police officers checking a blue car on the street. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officers inspecting a blue car during a traffic enforcement operation in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯০৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল বুধবার  ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানকালে ৪৩ টি গাড়ি ডাম্পিং ও ৭২ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:জরিমানা ডিএমপি ট্রাফিক বিভাগ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…