চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে দুইপক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত

মুনসুরউদ্দীন আহমেদ মুনসুরউদ্দীন আহমেদ
৫:৫৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, রাঙ্গামাটি
A A
অস্ত্র ও সামরিক সরঞ্জাম বনজঙ্গলে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির রাজস্থলী-বান্দরবান সীমান্তবর্তী বালুমূড়া পাড়ার পাশ্ববর্তী কেচিপাড়াতে মগ লিবারেশন পার্টি ও আঞ্চলিক গ্রুপের গোলাগুলিতে মগ পার্টির ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, মগ লিবারেশন আর্মির সদস্যদের লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া স্বশস্ত্র সন্ত্রাসীরা  গুলি বর্ষণ শুরু করে। এতে ঘটনা স্থলেই মগ পার্টির তিন সদস্য নিহত ও দুই সদস্য আহত হয়। পরে উভয় পক্ষ বন্দুক যুদ্ধে লিপ্ত হয়।

গোলাগুলির ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম অং থোয়াই মার্মা (৪৫)। তিনি জামছড়ির থাংকুই পাড়ার থুই খয় মিঙ মার্মার ছেলে। নিহত অং থোয়াই মার্মা এমএনপির গাইড ছিলো বলেও জানা গেছে। ঘটনাস্থলে হতাহতের ঘটনা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে রওনা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এই ব্যাপারে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বলেন, বান্দরবান-রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছিনা। নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯ বারের মত মৃত্যুহীন বাংলাদেশ

পরবর্তী

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে নেই পারনেল

পরবর্তী
বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে পারনেল আহত অবস্থায় মাঠে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে নেই পারনেল

সম্রাটের বিরুদ্ধে আদালত চার্জশিট গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্রাটের বিরুদ্ধে আদালত চার্জশিট গ্রহণ করেছে

সর্বশেষ

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT