চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইনে ‘জাতিগত নিধন’ হয়েছে: ব্রিটেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে প্রধানমন্ত্রী টেরেসা মে (বামে) এর সঙ্গে মিয়ানমারের নেত্রী সু চি

সংকটের ভয়াবহতা দেখে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা জাতিগত নিধনের শিকার হয়েছেন বলে মনে করছে ব্রিটেন।

মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র এক মুখপাত্র বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর চলমান অমানবিক নিপীড়ন দেখে আমরা হতভম্ব। এটি একটি বড় ধরনের মানবিক সংকট। যার সৃষ্টি করেছে মিয়ানমার সেনাবাহিনী এবং সংকট দেখে মনে হচ্ছে সেখানে জাতিগত নিধন হয়েছে বলে মনে হচ্ছে।

এ সময় মিয়ানমারে সহায়তাদানকারী সংস্থাগুলোর প্রবেশ নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানায় ডাউনিং স্ট্রিট।

Banglabid

নতুন করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নিপীড়নের অভিযোগ উঠলে মিয়ানমার সেনাবাহিনী দাবি করে তারা কোন সাধারণ মানুষকে টার্গেট করছে না, তাদের টার্গেট শুধু সন্ত্রাসীরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই মুখপাত্র আরো বলেন, ‘বার্মিজ কর্তৃপক্ষকে রাখাইন রাজ্যে চলমান নিপীড়ন বন্ধ করতে হবে এবং সেখানে দুর্গত মানুষদের সহায়তা করতে ইউকে এইডের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নকে গণহত্যার পাঠ্য বইয়ের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জাতিসংঘ। এরপর পরই রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর সমালোচনা করলেন টেরেসা মে।

Reneta

রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে গণমাধ্যমের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করেছে মিয়ানমার সরকার। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিবিসি’র দক্ষিণ-পূর্ব এশিয়া প্রতিনিধি জোনাথন হেডসহ কয়েকজন প্রতিনিধিকে কঠোর প্রহরায় রোহিঙ্গাদের কয়েকটি গ্রাম দেখাতে নিয়ে যায় দেশটির সেনাসদস্যরা।রোহিঙ্গা-মিয়ানমার-মিয়ানমারের সেনাবাহিনী

সেখানেই সেনাবাহিনীর অসতর্কতায় হুট করে সাংবাদিক দলটি দেখে ফেলে সরকার সমর্থক কয়েকজন ব্যক্তি সশস্ত্র পুলিশের সামনেই রোহিঙ্গাদের একটি গ্রামে আগুন লাগাতে ও লুটপাট করতে।

জোনাথন হেডের জিজ্ঞাসায় তাদের একজন স্বীকারও করে সে স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠীর।

গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সেনাবাহিনীর নির্যাতন-সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের কারও গায়ে রয়েছে বুলেটের গর্ত, কারও গায়ে অন্য নির্যাতনের ক্ষত।

রোহিঙ্গাদের অভিযোগ, বর্মী সেনাবাহিনী সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠীর স্থানীয় উগ্রপন্থী দলগুলোর সহায়তা নিয়ে রাখাইনের নিরীহ জনগোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, হত্যা করছে।

সদ্যজাত শিশুদেরকেও রেহাই দিচ্ছে না তারা। ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে মৌলিক চাহিদা পূরণের অবিরাম সংগ্রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মেব্রিটেনরোহিঙ্গারোহিঙ্গা সঙ্কট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌসুম শেষেই রিয়াল ছাড়ছেন রোনালদো!

পরবর্তী

শেখ হাসিনার নামে বরিশালে সেনানিবাস

পরবর্তী
শেখ হাসিনার নামে বরিশালে সেনানিবাসের আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার নামে বরিশালে সেনানিবাস

বাংলাদেশ ক্রিকেটাররা টেনিস কোর্টে বসে বিশ্রাম নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটির বেশি বিদেশি লিগে খেলতে মানা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT