বাংলাদেশ

রাওয়া সামাজিক সন্ধ্যা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন রাওয়া সামাজিক সন্ধ্যায় পুরস্কার প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ব্যক্তি একটি পুরস্কার গ্রহণের সময়, পেছনে ব্যানার ও বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার দীর্ঘ ঘরবন্দি সময় কাটিয়ে হেমন্তের ছোঁয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘রাওয়া সামাজিক সন্ধ্যা’। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

গতকাল বৃহস্পতিবার ২৮ অক্টোবর রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার ২৯ অক্টোবর বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

রাওয়া সামাজিক সন্ধ্যা অনুষ্ঠিত

এতে বলা হয়, চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ও তাদের পরিবারের জন্য সৌহার্দ্যপূর্ণ মিলন মেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শুরুতে রাওয়া সেক্রেটারি অবসরপ্রাপ্ত জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম কার্যনির্বাহী কমিটির পরিচিতি এবং বক্তব্য প্রদান করেন।

এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলাউদ্দিন এমএ ওয়াদুদ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাওয়া ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত কমডোর মো. খুরশিদ মালিক ও এয়ার কমডোর অবসরপ্রাপ্ত আনিসুর রহমান।

রাওয়া সামাজিক সন্ধ্যা অনুষ্ঠিত

রাওয়া লেডিস এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স ও আমন্ত্রিত অতিথি শিল্পী কণার পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে রাওয়ার উত্তরোত্তর উন্নতি ও সকলের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়:আইএসপিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…