চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্য উদঘাটন করাই ছোটকাকুর কাজ: আফজাল হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
বিনোদন
A A
আফজাল হোসেন

আফজাল হোসেন

‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস নিয়ে এবার ঈদেও ধরাবাহিক নাটক তৈরি করছে চ্যানেল আই। এবারের পর্ব ‘ঢাক বাজলো ঢাকায়’। চলছে শুটিং। স্পটে বসেই চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন সবার প্রিয় ‘ছোটকাকু’, নন্দিত অভিনেতা আফজাল হোসেন। নাটকটি পরিচালনাও করছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।

এবার ‘ছোটকাকু’ সিরিজে দর্শক ছোটকাকুকে কীভাবে দেখবে?

আমরা যতবার ছোটকাকু দেখিয়েছি, ততবারই আলাদা গল্প দেখানোর চেষ্টা করেছি। ছোটকাকুকে আলাদা দেখানোর চেষ্টা করিনি। এবার ছোটকাকু সিরিজে আমরা দেখাব একজন গায়ক গান গাইতে পারছে না। ছোটকাকু সিরিজের মূল বিষয় হচ্ছে রহস্য উদঘাটন। গত সিরিজে আমরা খেলা নিয়ে রহস্য গল্প দেখিয়েছি। এবার একজন গায়ক কেন গান গাইতে পারছে না, সেই রহস্য উদঘাটন করব।

ছোটকাকু সিরিজের এই গায়ক চরিত্র খুঁজতে আপনাদের নাকি বেশ ঝামেলা পোহাতে হয়েছে?

আমরা চেয়েছিলাম গায়কের চরিত্রে কোনো অভিনেতা নন, প্রকৃত গায়ককে নিয়ে কাজ করতে। কিন্তু টাইম শিডিউল মেলানোসহ নানা কারণে সেই পরিকল্পনা বাদ দিতে হয়েছে। কারণ আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। সে কারণে আমরা একটা নতুন ছেলেকে নিয়ে কাজটা করছি। তবে যেহেতু গল্পটা একজন গায়কের ওপর, তাই আমরা এ নাটকে গান ব্যবহার করব। এস আই টুটুলের সুর করা একটি গান ব্যবহার করব।

শুটিংয়ের ফাঁকে আফজাল হোসেন
শুটিংয়ের ফাঁকে আফজাল হোসেন

ঢাকায় ‘ছোটকাকু’র শুটিং হচ্ছে। কারণ কি?

Reneta

এবারই প্রথম আমরা ঢাকায় শুটিং করছি। এর আগে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শুটিং করেছি। এবার গল্পটা পুরোই ঢাকা কেন্দ্রিক। নামটাও ‘ঢাক বাজলো ঢাকায়’। সে কারণেই ঢাকায় শুট করছি।

সাহিত্যকে যখন পর্দায় উপস্থাপন করা হয়, তখন নানা সমস্যা হয়। সাহিত্যের প্রকৃত প্রতিরূপ পর্দায় ফুটিয়ে তোলা কষ্টকর। আমরা এই সিরিজে ছোটকাকুর সাহিত্যরূপ কতটা দেখতে পারব?

সাহিত্য হচ্ছে পাঠের জন্য। আর আমরা যেটা বানাই, সেটা হচ্ছে দেখার জন্য। দেখার জন্য সাহিত্যকে উপস্থাপন করার সময় আমরা অনেক কিছু বাড়াই। এটা এজন্য করি যে আকর্ষণটা বৃদ্ধি করবার জন্য। এক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে ফরিদুর রেজা সাগরের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, ভালো বোঝাপড়া রয়েছে। আর ফরিদুর রেজা সাগরের একটা বিষয় হচ্ছে যে তিনি একটা বিষয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে, আমার কাজ হচ্ছে লেখা। লেখার পর সেটা নাটক কিভাবে হবে সেটা কতটা বাড়বে বা কমবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার লেখার কাজ সম্পন্ন করেছি এতেই আমি তৃপ্ত। তো এক্ষেত্রে আমরা আকর্ষণ বাড়ানোর জন্য যেসব গল্পে বাড়তি কিছু যোগ করি সেটা তার সঙ্গে,আমার বোঝাপড়া থাকার কারণে সুবিধা হয়।

এতে আপনি কাজটি মন মতো করতে পেরেছেন?

অবশ্যই। কারণ কাজটি করতে গিয়ে যদি বারবার লেখকের কথা ভাবতে হতো বা লেখকের অনুমতি নিতে হতো, তাহলে কাজটি আমি ঠিক মতো করতে পারতাম না। আরেকটা ব্যাপার হচ্ছে লেখক যেহেতু বলে দিয়েছেন, নাটকে কী হবে না হবে, সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই, ফলে নির্মাতা তার মনের মতো কাজ করতে পারছেন। এই স্বাধীনতাটা নির্মাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে নির্মাতা সহজেই কাজ করতে পারেন।

শুটিংয়ের ফাঁকে সবাইকে সঙ্গে নিয়ে আফজাল হোসেন
শুটিংয়ের ফাঁকে সবাইকে সঙ্গে নিয়ে আফজাল হোসেন

আপনি ‘সেদিনও ছিল বসন্ত’ ও ‘নিয়তির মুচকি হাসি’ নামে দুটি ঈদের নাটকে কাজ করেছেন। ঈদের কাজ নিয়ে জানতে চাই।

আমি তো আসলে অভিনয় করা বাদই দিয়েছি। তবে কোনো উৎসব বা ঈদকে কেন্দ্র করে দুয়েকটা কাজ করা হয়। আর যে দুটি কাজের কথা বললেন তা অনেক আগেই নির্মাণ করা হয়েছে। প্রচার হবে ঈদে। আর ঈদে বা উৎসবে অনেকে মনে করেন আমাকে নিয়ে কাজ করবেন। আর আমারও অভিনয়ের নেশা যেহেতু আছে সেহেতু গল্প পছন্দ হলে সময় সুযোগ পেলে কাজ করা হয়। এ নাটক দুটিও সেভাবেই করা।

নাটক দুটিতে কাজ করার অভিজ্ঞতা মনে আছে?

আসলে এখন তো একটা নতুন প্রজন্ম গড়ে উঠেছে। তারা নতুন চিন্তা নিয়ে হাজির হয়েছে। নতুনদের সঙ্গে, নতুন চিন্তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেই আমি নতুনদের সঙ্গে কাজ করি। এ কাজগুলোও সে কারণেই করেছি।

বর্তমানের নাটক নিয়ে দর্শকের অভিযোগ অনেক। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?

দর্শকের অভিযোগ তো সত্যি। দর্শকদের আর কী বলব! আমি আমার নিজের নাটকই তো দেখি না। নাটকের টাইম শিডিউল। বিজ্ঞাপন কতটা দেখাবে, সব মিলিয়ে টাইমে কোলাবে কিনা? এসব কারণে নাটক দেখা হয় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনছোটকাকু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT