চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহমানের সঙ্গে সম্পর্ক নেই: বিচ্ছেদের ঘোষণা সুস্মিতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

গত কয়েকদিন ধরেই বলিউডের দাপুটে অভিনেত্রী সুস্মিতা সেন এবং আর রহমান শলের ‘সম্পর্ক নেই’ বলে গুঞ্জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই গুঞ্জনই যেন সত্য হলো।

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন নিজের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বিষয়টি। রহমানের সাথে ছবি শেযার করে তিনি জানালেন তাদের আলাদা হয়ে যাওয়ার কথা!

নিজের মুখেই সুস্মিতা জানিয়ে দিলেন, প্রেমিক রহমান শল আর তার প্রেমিক নন। তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তারা ‘ বন্ধু থাকবেন’, আগের মতোই থাকবে তাদের ভালবাসাও।

বেশ কিছু দিন ধরেই সুস্মিতা-রহমানের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, বর্তমানে রহমান থাকছেন তার এক বন্ধুর বাড়িতে। তবে সে সব যে কেবল গুঞ্জন নয় সে খবরেই মান্যতা দিলেন সুস্মিতা। রহমানের সঙ্গে এক ছবি শেয়ার করে এ দিন সন্ধ্যায় সুস্মিতা লেখেন, ‘বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধু রয়েছি। সম্পর্ক বহুদিন আগেই শেষ হয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গেছে। আর জল্পনা নয়। তোমাদের ভালবাসি।”

রহমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামের সৌজন্যে। রহমান কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনো শেষ করে আচমকা মডেলিং শুরু করেন। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বাইতে পাড়ি দেন। মুম্বাইতে থাকতে থাকতে ইনস্টাগ্রাম মেসেজের সৌজন্যে সুস্মিতার সঙ্গে তার পরিচয়। সুস্মিতাকে এই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেছিলেন রহমান। তারপর সেই আলাপ থেকে বন্ধুত্ব, তারপর প্রেম! ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয় তা। একসময় রহমান সুস্মিতার সাথে এসেই থাকতে শুরু করেন।

রহমানের চেয়ে ১৫ বছরের বড় বলে এই সম্পর্ক নিয়ে এরআগে অনেকেই সুস্মিতার দিকে আঙুল তুলেছিল। কিন্তু সেসব পাত্তা দেননি বিশ্বসুন্দরী। এমনকী, বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও দু’জনে বলতেন, সময় হলে সকলকে জানাবেন। তবে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ছোটখাটো বিষয় নিয়ে তিক্ততা বাড়ছিল। সুস্মিতাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বলিউডবিচ্ছেদবিশ্ব সুন্দরীমিস ইউনিভার্সসম্পর্কসিনেমাসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT