বাংলাদেশ

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ

নববর্ষ

রমনা বটমূলে ছায়ানট আয়োজিত ১৪২৫ এর বর্ষবরণ অনুুষ্ঠিত হয়েছে। বংশীবাদন, গান, কবিতায় বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নানান আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুতি ছিলো ছায়ানটের।

বর্ষবরণের পাশাপাশি দেশের মানুষকেও নতুন বছরের শুভেচ্ছা জানায় ছায়ানট।  সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে-মাটি আমাদের পায়ের তলার আশ্রয়, জন্মের শুভক্ষণে সেই মাটিতেই ভূমিষ্ঠ হয়েছি আমরা। জন্মসূত্রেই এ মাটি আমাদের একান্ত আপন। সেই মাটির বুকে শিকড়ের মতো পা ডুবিয়ে মাটি-মাতাকে জানব আমরা। এমন স্বভাবসম্মত প্রক্রিয়ায় বেড়ে উঠে আত্মপরিচয়ে প্রত্যয়ী আর প্রতিষ্ঠিত হবো আমরা, বাংলাভূমির সর্বজন।

আবার, মাটির রসে পুষ্ট হয়ে আকাশের দিকেও হাত বাড়াব আমরা। আলো আর বাতাসের তেজ আর স্নিগ্ধতা সর্ব অঙ্গে মেখে আমাদের সত্তা সঞ্জীবিত হয়ে উজ্জ্বলতর হবে। 

মাটি আর আলো-বাতাসের রসসম্পদ সব মিলে আমাদের করে তুলবে পূর্ণাঙ্গ মানুষ। এভাবে শাশ্বত মানব হবার পথের অভিযাত্রা সফল হবে।
ভিডিও রিপোর্টে দেখুন:

বিষয়:ছায়ানট নববর্ষ রমনা বটমূল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…