বাংলাদেশ

রমজান মাসে অফিসের জন্য নতুন সময়সূচি

রমজান

রমজানে মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সংস্কার ও সমন্বয়) ড. শামসুল আরেফিন।

তিনি আরও জানান, রমজান মাসে অফিসগুলোতে বেলা ১.১৫ থেকে ১.৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বছরের অন্য সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসে কার্যক্রম চললেও রোজার সময় কর্মীদের বাড়ি ফেরার সুবিধার কথা বিবেচনা করে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

রমজান মাস কবে শুরু হবে, তা নির্ভর করবে চাঁদ দেখার উপর।

বিষয়:অফিস রমজানে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…