চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে মুখে দুর্গন্ধ!

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:২৩ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
মুখে দুর্গন্ধ!

মুখে দুর্গন্ধ!

রমজান মাসে কারও সঙ্গে কথা বলতে গেলে অনেকেই বিব্রত বোধ করেন। কারণ, মুখে দুর্গন্ধ। রমজানে মুখে দুর্গন্ধ দূর করার জন্য কিছু বাড়তি সচেতনতা প্রয়োজন। জেনে নিন রমজানে মুখের দুর্গন্ধ দূর করার কিছু উপায়।

দাঁত ব্রাশ
রমজান মাসে ইফতারের পর এবং সেহরির পর ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। সেহরির থেকে ইফতার পর্যন্ত কিছু খাওয়া হয় না বলে দাঁতের ফাকে খাদ্য-কণা জমে থাকলে তা পচে দুর্গন্ধ হয়। তাই সেহরিতে খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। দাঁত ব্রাশের সময় মাড়ি এবং জিভও পরিষ্কার করে নিন ভালো করে।

ধূমপান ত্যাগ
ধূমপানের ফলে মুখে দুর্গন্ধ হয়। তাই রমজান মাসে ধূমপান পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে মুখের দুর্গন্ধ অনেকটাই কমবে।

Banglabid

খাবারের অভ্যাস বদলানো
রমজান মাসে সেহরিতে অবশ্যই কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা রসুন খাবেন না। সেহরিতে শুঁটকিও এড়িয়ে চলুন। মাংস খেলে খেয়াল রাখুন যেন তা দাঁতের ফাঁকে আটকে না থাকে। মিষ্টি জাতীয় খাবার খেলে অবশ্যই দাঁত ব্রাশ করে নিন।

হজম সমস্যা থাকলে
অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খেয়ে হজমে সমস্যা হলেও মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। সহজে হজম হয় এমন খাবার রাখুন ইফতার এবং সেহরিতে।

প্রচুর পানি পান
রমজানে মুখ অতিরিক্ত শুকনা থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করুন। বিশেষ করে সেহরিতে কমপক্ষে দুই গ্লাস পানি অবশ্যই পান করা উচিত। এছাড়াও প্রতি ওয়াক্তের নামাজের জন্য ওজু করলেও মুখের শুষ্কতা কমে।

Reneta

মাউথ ওয়াশ ব্যবহার করুন
মুখে অতিরিক্ত দুর্গন্ধ হলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। নিয়মিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করলে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারটুথপেস্টরমজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোজায় ডায়াবেটিস রোগীদের নিতে হবে বাড়তি সতর্কতা

পরবর্তী

রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপণ্যের দাম

পরবর্তী
রমজানের

রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপণ্যের দাম

পুষ্টিকর কাঁকরোল ভাজা ছোট-বড় সবাই খুব পছন্দ করবে।

ইফতারে মচমচে কাঁকরোল ভাজা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT