রবীন্দ্র প্রয়াণ দিবসে রিয়াজ-পূর্ণিমা অভিনীত ‘শাস্তি’
শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে রিয়াজ-পূর্ণিমা অভিনীত চাষী নজরুলের নির্মাণে 'শাস্তি'

দুটি মানুষ একটি প্রকৃতির মাঝে হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছে, প্রকৃতি ও শান্ত পরিবেশের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাইশে শ্রাবণ (৬ আগস্ট) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সফল এই লেখকের বিচরণ বাংলা সাহিত্যের সমস্ত শাখা উপশাখায়। তাঁর প্রয়াণ দিনে বরাবরই দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই।
এবারও হচ্ছে না ব্যতিক্রম। শুক্রবার (৬ আগস্ট) ভোর থেকে গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে কবিগুরুর প্রয়াণ অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় এদিন দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তারকাবহুল চলচ্চিত্র ‘শাস্তি’।
সিনেমাটি ২০০৪ সালে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, পরিচালনা করেন প্রয়াত কিংবদন্তী নির্মাতা চাষী নজরুল ইসলাম।
রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন ও চম্পার অসাধারণ অভিনয় আর চাষী নজরুলের নির্মাণশৈলিতে ‘শাস্তি’ সেসময় দারুণ জনপ্রিয়তা পায়।
এই চলচ্চিত্রের মাধ্যমেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৪ এ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা।







