চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবি-এয়ারটেল একীভূত প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল অপারেটর রবি-এয়ারটেলের একীভূত হওয়ার প্রস্তাবে রোববার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে একীভূত ফি, তরঙ্গ চার্জ ও অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়েরও মন্ত্রী শেখ হাসিনা।

গত ২৪ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) একীভূত ফি ১শ’ কোটি টাকা অন্তর্ভূক্ত করে একীভূত প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার অনুমোদনের জন্য পাঠায়।

একত্রীকরণ ফি ছাড়াও পিটিডি প্রতি মেগাহার্টজ টুজি তরঙ্গের জন্য ৩৩ কোটি ৮০ লাখ টাকা নির্ধারণ করেছে।

এর আগে গত ১৩ জুলাই অর্থমন্ত্রী এ এম এ মুহিতের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত বৈঠকে একত্রীকরণ ফি ও তরঙ্গের মূল্য চূড়ান্ত করা হয়।

পিটিডি প্রস্তাবে দুটি মোবাইল ফোন অপারেটরের একীভূতকরণের বেশ কয়েকটি শর্ত একত্রীকরণ করেছে।

বর্তমানে এয়ারটেল ১৫ মেগাহার্টজের টুজি তরঙ্গ ব্যবহার করছে এবং এর লাইসেন্সের মেয়াদ ২০২০ সালে শেষ হবে। রবি সমগ্র তরঙ্গের অধিকার লাভ করলে এ অপারেটরকে টেলিকম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে মোট ৫০৭ কোটি টাকা দিতে হবে।

Reneta

শর্তানুযায়ী, মোবাইল ফোন অপারেটর রবিকে কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সুনির্দিষ্ট পরিকল্পনা দাখিল করতে হবে যাতে একীভূত হওয়ার পর কেউ চাকরিচ্যুত না হয় কিংবা কোন বেকারত্বের সৃষ্টি না হয়।

এছাড়া বহুজাতিক কোম্পানির সর্বোত্তম চর্চা অনুযায়ী একটি স্বেচ্ছা অবসর স্কিম (ভিআরএস) ও স্বেচ্ছা পৃথকীকরণ স্কিম (ভিএসএস) গ্রহণ করতে হবে এবং এটা টেলিকম নিয়ন্ত্রয়কারী সংস্থার কাছেও দাখিল করতে হবে।

এদিকে একীভূত হওয়ার ৬০ দিনের মধ্যে ভিআরএস/ভিএসএস’র আওতায় পুরো অর্থ পরিশোধের তথ্য অবশ্যই বিটিআরসি’কে জানাতে হবে। ভিআরএস/ভিএসএস বাস্তবায়নের সময় কোন ধরনের জটিলতা তৈরি হলে বিটিআরসি’র নির্দেশনা অনুযায়ী একীভূত হওয়া কোম্পানিকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শর্তে আরো অন্তর্ভুক্ত করা হয়েছে যে একীভূত হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে রবি ও এয়ারটেলের একীভূত হওয়া কোম্পানির কোন কর্মীকে চাকরিচ্যুত করার আগে তার উপযুক্ত কারণসহ তথ্য অবশ্যই টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থাকে জানাতে হবে।

একইসঙ্গে এয়ারটেলের কর্মী যারা যুক্ত কোম্পানিতে যোগদান করবেন তাদের চাকরি এয়ারটেলে তাদের নিরবিচ্ছিন্ন সার্ভিস হিসেবে বিবেচনা করা হবে।

২০১৫ সালের আগস্টের শেষ দিকে সম্ভাব্য যুক্তকরণ নিয়ে রবি ও এয়ারটেল আলোচনা শুরু করে এবং চলতি বছরের ২৮ জানুয়ারি অপারেটরের মূল কোম্পানিগুলো এটি কার্যকর করতে একটি চুক্তি সই করে। তারা যুক্ত হলে এটিই হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অপারেটর।

যুক্ত কোম্পানির মোট শেয়ারের মধ্যে রবির মূল কোম্পানি এক্সিটা ৬৮.৭ শতাংশ, ভারতি এয়ারটেল ২৫ শতাংশ ও জাপানের এনটিটি ডকোমো ৬.৩ শতাংশের মালিকানা থাকবে।

বর্তমানে রবিতে মালয়েশিয়া ভিত্তিক এক্সিটার ৯১.৫৯ শতাংশ ও জাপানের ডকোমার ৮.৪১ শতাংশ মালিকানা রয়েছে। এর অর্থ হল একীভূত হওয়ার পর বাংলাদেশী অপারেটরে তাদের শেয়ার হ্রাস পাবে।

একীভূত হওয়ার পর গ্রামীণ ফোনের পর রবি হবে দ্বিতীয় বৃহত্তম অপারেটর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রবি-এয়ারটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নিজের গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী

মে ৬, ২০২৬

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT