চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ নম্বর নেটওয়ার্ক হতে চায় রবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

রবি-এয়ারটেল এক হওয়ার পর ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে গ্রাহক সাড়ে ১৯ শতাংশ বেড়ে ৩ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। ২০১৬ সালে তারা রাষ্ট্রীয় কোষাগারে ২১শ কোটি টাকা দিয়েছে রবি যা রবি’র মোট রাজস্বের ৪০ শতাংশ। মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইন্টারনেট থেকে প্রাপ্ত রাজস্বও বেড়েছে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়ার পরে নিজেদের আর্থিক মুনাফা এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধির চিত্র তুলে ধরেছে রবি আজিয়াটা লিমিটেড।

রবি’র নির্বাহী প্রধান মাহতাব উদ্দিন আহমেদ বলেন: ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে এয়ারটেল’র সাথে একীভূতকরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ শেষ করেছি আমরা। একীভূতকরণের ফলে গ্রাহকরা লাভবান হওয়ার পাশাপাশি পুরো টেলিযোগাযোগ শিল্পই উপকৃত হবে। এখন আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন সেবা প্রদানের জন্য দেশের ১ নম্বর নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

‘২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে আমরা বরাবরের মতো নানা উদ্ভাবনী ও সাশ্রয়ী পণ্য বাজারে এনেছি। একীভূতকরণের পর ‘মার্জার বোনানজা অফার’ চালু করেছে রবি; যার আওতায় ১জিবি ইন্টারনেট, দিন-রাত ২৪ ঘন্টা ৫ পয়সা/সেকেন্ড কল রেট উপভোগ এবং একটি কিনলে আরেকটি সিম বিনামূল্যে অফার পেয়েছেন গ্রাহকরা। এছাড়া এয়ারটেল ব্র্যান্ডের গ্রাহকদের জন্য এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ চালু করেছে রবি।’

রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। ভারতী’র বাংলাদেশে পরিচালিত কোম্পানি ‘এয়ারটেল বাংলাদেশ লিমিটেড’র সাথে এক হয়ে ২০১৬ সালের নভেম্বর থেকে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছে ‘রবি আজিয়াটা লিমিটেড’ যার মধ্যে আজিয়াটার শেয়ার সিংহভাগ ৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবি আজিয়াটা লিমিটেডরবি-এয়ারটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT