চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিউলই প্রথম এফডিসির সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন

মাহবুব রেজামাহবুব রেজা
৯:৫২ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২০
মতামত
A A

এক

সময়টা ছিল খুব কঠিন।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর এফডিসিতে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করেছিলেন।
তাঁর এই সাহস দেখে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই অবাক হয়ে গিয়েছিল সেদিন।
একজন দেশসেরা কৌতুকাভিনেতা এভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এফডিসির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ!
ভাবা যায় না।
কিন্তু তিনি একাত্তুরের চেতনায়, মুক্তিযুদ্ধের আদর্শ আর বঙ্গবন্ধু- প্রেমে অন্ধ হয়ে এই দুঃসাহসের কাজটা করেছিলেন।
আর এই প্রতিবাদ করাই হলো তাঁর কাল।
সামরিক শাসক জিয়ার লেজুড়বৃত্তি করা জাতীয়তাবাদী ধারার পরিচালক, কাহিনীকার খান আতা, গাজী মাজহারুল আনোয়ার, আমজাদ হোসেনসহ সবাই মিলে তাঁকে একযোগে বয়কট করল।
তাঁর হাতে তখন কোনো কাজ নেই। বলতে গেলে প্রায় বেকার- সংসার চালানো কঠিন হয়ে পড়ল তাঁর পক্ষে কিন্তু তিনি তাদের কাছে মাথা বিক্রি করেননি- মাথা নোয়ান নি।
তখন তাঁকে দেখা গেছে নানান বিচিত্র পেশায়।
কখনো এফডিসির সামনে হকারি করতেন।
চা-পান বিক্রি করতেন।
পত্রিকা বিক্রি করতেন, চিত্রালি- পূর্বানী- বিচিত্রা।
কেউ তাঁর দিকে ফিরেও তাকান নি।
অথচ তিনি তখন দেশের অন্যতম সেরা কৌতুকাভিনেতা যাঁর অভিনয়ের শুরুটা হয়েছিল ১৯৫৯ সালে আকাশ আর মাটি চলচ্চিত্রের মাধ্যমে। শতাধিক ছবিতে অভিনয় করেছেন।

দুই

আমাদের ছোটবেলায় আমরা তিনজনের অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকতাম।
খান জয়নুল- আলতাফ আর রবিউল।
এই তিনজনের অভিনয় দেখলে, না শুধু অভিনয় না- এঁদের দেখলেই আমরা হেসে গড়িয়ে পড়তাম।
তাঁর শারিরীক গঠন, তাঁর অঙ্গভক্তি আর সংলাপ বলার পারদর্শিতা আমাদেরকে বিনোদিত করত। তবে তাঁর অভিনয়ের আরেকটি অন্যতম বৈশিষ্ট ছিল তাহল- হাতির কানের মতো কান দুটোকে সংলাপ বলার তালে তালে নাচাতে পারতেন।
‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ সিনেমা দেখে আমরা ছোটরা এই ঠিকানা খুঁজে বের করার জন্যে নারিন্দা থেকে বেরিয়ে পড়েছিলাম।
এই সিনেমা কতবার দেখেছি- মনে পড়ে না আমার।

Reneta

তিন

সেই দুর্বিষহ দিনে এই যুদ্ধটা তিনি একা একা করেছেন- অনেকদিন।
সেনা শাসক জিয়াউর রহমান মারা গেলেন।
স্বৈরশাসক এরশাদ ক্ষমতায় এলেন।
কিন্তু তিনি কোনো সরকারের কাছেই সুযোগ নিতে চান নি।
নিজের অভাবের কথা বলেন নি।
বেলাজের মতো অনুদানের কথা বলেন নি।
নির্লজ্জের মতো হাতও পাতেন নি।
নিজের জন্য কিছুই চান নি।
অথচ যারা তাঁকে সেদিন সিনেমা থেকে বয়কট করে তাঁর জীবনকে বিষিয়ে তুলেছিলেন তারা জীবৎকালে তাদের আদর্শের বাইরে গিয়ে বিভিন্ন সরকারের কাছে দফায় দফায় হাতে-পায়ে ধরে ফকিন্নির মতো টাকা নিয়েছেন, অনুদান নিয়েছেন, সাহায্য নিয়েছেন।
তারপর একদিন, এভাবে জীবন সংগ্রামে ধুকতে ধুকতে সবার অজান্তে, নীরবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন।
আমরা কেউ তাঁর খোঁজ রাখিনি।
তিনি একজন অতি সামান্য মানুষ।
নাম তাঁর রবিউল আলম।
জন্ম মুর্শিদাবাদে ১৯৩৯
মৃত্যু ১৮ এপ্রিল, ১৯৮৭
রবিউল অভিনীত বিখ্যাত সব সিনেমা-
১৩ নং ফেকু ওস্তাগার লেন।
তোমার আমার।
জোয়ার এলো।
নাচঘর( উর্দু )।
অনেক দিনের চেনা।
রাজা সন্ন্যাসী।
অরুণ বরুণ কিরণমালা।
সাত ভাই চম্পা।
নীল আকাশের নীচে।
সমাপ্তি।
দর্পচূর্ণ।
অধিকার।
কাঁচ কাটা হীরে।
দীপ নেভে নাই।
অশ্রু দিয়ে লেখা।
বাঘা বাঙালী।
আলোর মিছিল, মাসুদ রানা, পরিচয়, এপার ওপার, দোস্ত দুশমন, প্রতিনিধি, সমাধি, গুন্ডা, হাবা হাসমত, বন্ধু, অশিক্ষিত, জিঞ্জির, অভিমান, সাম্পানওয়ালা, ছুটির ঘণ্টা, যাদুনগর,আনারকলি, গাঁয়ের ছেলে, ভাঙা গড়া,রেশমী চুড়ি, লাল কাজল, বড় বাড়ীর মেয়ে, রজনীগন্ধা, ঝুমুর, মৎস্য কুমারী, চোর, অভাগী…

এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধুরবিউল আলমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT