চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের ক্যাশ আউট চার্জ কমলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

কোভিড-১৯ এর অর্থনৈতিক প্রভাব মােকাবেলায় প্রধানমন্ত্রী ঘােষিত নগদ অর্থ সহায়তা এমএফএস ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৫ লক্ষ প্রান্তিক পরিবারের সুবিধাভােগীকে দেয়া হয়েছে।

২০২১-২২ অর্থবছরের বাজেটে প্রণােদনা কর্মসূচির আওতায় রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন এমএফএস হিসেবে প্রদানের ক্ষেত্রে ক্যাশ আউট চার্জ ১.৮৫ শতাংশ থেকে কমিয়ে ০.৮ শতাংশ করা হয়েছে।

নিত্যপ্রয়ােজনীয় খাদ্য সামগ্রী ও ওষুধ কেনার জন্য এমএফএস মাধ্যমে লেনদেনের ব্যক্তিসীমা ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২ লক্ষ টাকা করা হয়েছে ও ক্যাশ আউট চার্জ এক হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে এবং এসব পণ্যের বিক্রেতাদের লেনদেনের চার্জ মওকুফ করা হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলের ব্যাংক সুবিধা বঞ্চিত জনগােষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে মােবাইল ব্যাংকিং চালু করা হয়েছে, যা মূলধারার ব্যাংকিং সেবাসমূহ প্রান্তিক মানুষের দোরগােড়ায় পৌঁছানাের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে প্রতিদিন মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে গড়ে প্রায় ১ হাজার ৭৪৫ কোটি টাকার লেনদেন হচ্ছে। এ পর্যন্ত ১৮টি ব্যাংক এ সেবা চালু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০২১-২২শ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আগস্ট ১৪’ সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু ‘মরীচিকা’ কাল্পনিক

পরবর্তী

জিডিপির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ

পরবর্তী

জিডিপির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ

বিদ্যুৎ-জ্বালানি খাতে ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT