বিনোদন

রণবীর নাকি কপিল দেব?

রণবীর নাকি কপিল দেব?

হাতে ব্যাট, চোখ বলের দিকে। বিখ্যাত নটরাজ শট! এমনই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সোমবার সকাল থেকে। ছবির মানুষটি দেখতে অবিকল কপিল দেব এর মতো হলেও তিনি আসলে রণবীর সিং।

সোমবার সকালে রণবীর সিং তার ‘এইটি থ্রি’ ছবির একটি ছবি প্রকাশ করেছেন। ‘এইটি থ্রি’ ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘নটরাজ শট।’ ছবিটি ভাসছে ভক্তদের কমেন্ট আর লাইকের বন্যায়।

ভক্তদের বেশিরভাগই লিখেছেন তারা প্রথম দর্শনে ছবির মানুষটিকে কপিল দেবই ভেবেছেন। একজন লিখেছেন সবই মেকআপ আর্টিস্টের গুণ। কেউ কেউ বলছেন এই ছবি বলিউডের সব বায়োপিক এর চাইতে বেশি ব্যবসা করবে।

আসন্ন এই ছবিটি মূলত ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলকে নিয়ে হচ্ছে। ধর্মশালায় ছবিটির পুরো টিমের ট্রেনিং হয়েছে। কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি রণবীর। ট্রেনিংয়ের দায়িত্বে উপস্থিত ছিলেন কপিল দেব নিজেও। আরও ছিলেন কপিল দেব এর সহকর্মী বলবেন্দ্র সান্ধু।

‘এইটি থ্রি’ পরিচালনা করছেন কবীর খান। রণবীর সিং এর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। আগামী বছরের ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

বিষয়:এইটি থ্রি কপিল দেব রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…